দুস্থদের জন্য ওমর সুলতান ফাউন্ডেশনের শীতবস্ত্র
চন্দনাইশ উপজেলার সমাজকল্যাণ-মূলক প্রতিষ্ঠান ওমর সুলতান ফাউন্ডেশন ২৩ জানুয়ারি চট্টগ্রামের শিশু–কিশোর সংগঠন পূর্বাশার আলোকে দুই হাজার সোয়েটার ও কম্বল তুলে দেওয়া হয়। সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিতরণের জন্য পূর্বাশার আলোর কাছে এসব শীতবস্ত্র তুলে দেওয়া হয়। চট্টগ্রাম সিটি করপোরেশন মিলনায়তনে পূর্বাশার আলোর কাছে এসব শীতবস্ত্র হস্তান্তর করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
পূর্বাশার আলোর কেন্দ্রীয় সভাপতি নোমান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সৈয়দ উমর ফারুক, ওমর সুলতান ফাউন্ডেশনের পরিচালক নজরুল ইসলাম, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর আবিদা আজাদ, ব্যবসায়ী মো. সাহাবুদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি