দুস্থদের পাশে চাকমা রাজপরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যসংকটে পড়া রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ৮১৫ পরিবারকে চাকমা সার্কেলের প্রধানের পক্ষ থেকে খাদ্যসহায়তা দেওয়া হয়। গতকাল মঙ্গলবার সাজেকের চার স্থানে এসব সহায়তা দেওয়া হয়। এতে সহযোগিতা করে সামাজিক সংগঠন উন্মেষ, উন্নয়ন সংস্থা টংগ্যা, মালেয়া ও সিআইপিডি।
চাকমা সার্কেলের প্রধান রাজা দেবাশীষ রায়, রানি য়েন য়েন, রাঙামাটি নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান, খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান নব কমল চাকমা দুস্থ লোকজনের মাঝে খাদ্য বিতরণ করেন।
সাজেক ইউনিয়নের ৯ নম্বর ত্রিপুরা পাড়ায় দুর্গম ব্যাটলিং, তুইছুই ও শিয়ালদাই, রেটকাটা, মাচালং, রুইলুই পাড়ার দুস্থ লোকজন এই সাহায্য পায়। সহায়তা হিসেবে প্রত্যেক পরিবারকে ৩০ কেজি চাল, প্রক্রিয়াজাত মাছ (নাপ্পি), এক কেজি লবণ ও ওষুধ বিতরণ করা হয়। উপজেলার সাজেক, বঙ্গলতলি, মারিশ্যা, বাঘাইছড়ি ও সারোয়াতলি এই পাঁচ ইউনিয়নের দুর্গম গ্রামগুলোতে খাদ্যসংকট চলছে।