দুস্থদের মধ্যে কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলায় ভিজিডি উপকারভোগী ও এতিমখানার শিশুসহ গরিব ও দুস্থ মানুষের মধ্যে তিন হাজার কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সকালে উপজেলা পরিষদ মাঠ ও কালমেঘা ইউপি কার্যালয় মাঠে ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় পৃথকভাবে ওই কম্বল বিতরণ করা হয়। ব্যাংকের বরিশাল বিভাগীয় প্রধান বদরুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। উপজেলা পরিষদ মাঠে কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন ইউএনও মো. রবিউল ইসলাম, ব্র্যাক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা কামরুল মেহেদী, পাথরঘাটা পৌরসভার মেয়র আনোয়ার হোসেন, কাউন্সিলর মাহাবুবুর রহমান খান, মো. রোকনুজ্জামান প্রমুখ। পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি