দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দুস্থ মানুষের মাঝে তিনি এ শীতবস্ত্র বিতরণ করেন। খবর বাসসের।ঢাকা মহানগর আওয়ামী লীগ দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এ শীতবস্ত্র বিতরণের আয়োজন করে। প্রধানমন্ত্রী কম্বল, র্যা পার, সোয়েটার, কার্ডিগান, মাফলারসহ বিভিন্ন শীতবস্ত্র বিতরণ করেন। বৃদ্ধা-নারী-শিশুসহ দুস্থ জনগণ প্রধানমন্ত্রীর কাছ থেকে সুশৃঙ্খলভাবে এসব গ্রহণ করেন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, আইন, বিচার ও সংসদবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।