দুস্থদের মাঝে সাংসদ নূরের কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী-২ (সদর) আসনের সাংসদ আসাদুজ্জামান নূর নীলফামারীতে গত দুই দিনে এক হাজার ৫০০ দুস্থের মধ্যে কম্বল, ১০টি গৃহহীন পরিবারের মাঝে গৃহনির্মাণ সামগ্রী, একটি পরিবারের মধ্যে ভ্যান ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২টি পরিবারের মাঝে ২২ বান্ডিল ঢেউটিন বিতরণ করেছেন।গতকাল মঙ্গলবার সকালে সাংসদ নূর নীলফামারী শহরে নিজ বাসভবনের সামনে তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ১০টি গৃহহীন পরিবারের মধ্যে গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করেন। সেখানে একটি দুস্থ পরিবারকে একটি ভ্যান প্রদান করা হয়।দুপুর ১২টার দিকে তিনি নীলফামারী পৌর এলাকার আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে ৫০০ দুস্থ শীতার্তের মাঝে একটি করে কম্বল বিতরণ করেন। দুপুরে জেলা সদরের দারোয়ানী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২টি পরিবারের মধ্যে ২২ বান্ডিল ঢেউটিন বিতরণ করেন। সোনারায় ইউনিয়নের ওই ২২টি পরিবার সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়।বিকেলে গোরগ্রাম উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে ৫০০ দুস্থ শীতার্তের মাঝে একটি করে কম্বল বিতরণ করেন। এর আগে সোমবার সন্ধ্যায় নীলফামারী নতুন বাজার উচ্চবিদ্যালয় মাঠে ৫০০ শীতার্তের মাঝে তিনি কম্বল বিতরণ করেন।