দুস্থদের শীত নিবারণের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিন ধরে সারা দেশে ঘন কুয়াশা ও তীব্র শীত পড়ছে। শীতে বেশি কষ্ট পাচ্ছে অসহায়, দুস্থ মানুষ। গরম কাপড় বিতরণ করে তাঁদের শীত নিবারণের উদ্যোগ নিয়েছে পুলিশ, সেনাবাহিনী ও আমার চ্যানেল আই দর্শক ফোরাম। তারা জয়পুরহাট, কুড়িগ্রামের নাগেশ্বরী ও পঞ্চগড়ে গতকাল শুক্রবার শীতবস্ত্র বিতরণ করে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
জয়পুরহাট: জেলা পুলিশের উদ্যোগে শহরের পুলিশ সুপার কার্যালয়ের সামনে বেলা ১১টায় ৩৫০ জন দুস্থ নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। পুলিশ সুপার হামিদুল আলম তাঁদের হাতে এগুলো তুলে দেন। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম: সেনাবাহিনীর উদ্যোগে সকালে নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চরাঞ্চলে পাঁচ শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় ১৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট রংপুর সেনানিবাসের (কুড়িগ্রাম আর্মি ক্যাম্প) মেজর মোতাহের হোসেন (পিএসসি), ক্যাপ্টেন সুমন রেজা, ফয়সাল আহমেদ, ওয়ারেন্ট অফিসার আনোয়ার হোসেন, সার্জেন্ট মুজিবুর রহমান, জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
পঞ্চগড়: ট্রাই ফাউন্ডেশনের সহায়তায় আমার চ্যানেল আই দর্শক ফোরাম জেলা শহরের জালাসীপাড়া মাঠে শতাধিক মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে। জেলা প্রশাসক মোহামঞ্চদ সালাহ উদ্দিন কম্বল বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন।