দুস্থেদর মাঝে শাড়ি বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে এক হাজার দুস্থ পরিবারে শাড়ি বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার চরভদ্রাসন উপজেলার চারটি স্থানে এসব শাড়ি বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ। দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ৩৫০টি, চরহরিরামপুর ইউনিয়নের জাকেরের সুরা নতুন হাটখোলা প্রাঙ্গণে ২০০টি, গাজীরটেক ইউনিয়নের চরহাজীগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে ৩০০টি ও মৌলভীরচর হাইস্কুল মাঠে ১৫০টি পরিবারের প্রতিটিকে একটি করে শাড়ি দেওয়া হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আজিজুল হক, সাধারণ সম্পাদক মো. কাউছার, মুক্তিযোদ্ধা কমান্ডার শফি উদ্দিন খালাসী প্রমুখ।