দু্ই কারখানাকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরিশোধিত তরল বর্জ্য শীতলক্ষ্যা নদীতে ফেলার দায়ে নারায়ণগঞ্জের তৈরি পোশাকশিল্পের দুটি ডাইং কারখানাকে ৩৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।গতকাল রোববার পরিবেশ অধিদপ্তরে শুনানি শেষে এই জরিমানা করা হয়।
কারখানা দুটির মধ্যে ফতুল্লার ভোলাইল এলাকার সিনসিয়ার নিট গার্মেন্টস লিমিটেডকে (ডাইং বিভাগ) ২০ লাখ এবং মেসার্স পূর্ণিমা ডাইং অ্যান্ড প্রিন্টিং লিমিটেডকে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়।বিজ্ঞপ্তি।