প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনায় পুলিশের করা দুটি মামলায় জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকারসহ ১৭ জন জামিন পেয়েছেন। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নেতা-কর্মীরা গতকাল বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আলী আকবরের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত মঞ্জুর করেন। এর আগে গত ১৯ মে হাইকোর্ট বিএনপির ওই নেতা-কর্মীদের এক মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে তাঁদের নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। সেই অনুযায়ী বিএনপির নেতা-কর্মীরা গতকাল নিম্ন আদালতে হাজির হন।জামিন পাওয়ার পর তৈমুর আলম খন্দকার বলেন, ‘শুধু রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলায় আমাদের জড়ানো হয়েছে।’