দুয়েকজন দুর্বৃত্তের কারণে আবাসনশিল্পের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান বলেছেন, দুয়েকজন দুর্বৃত্তের কারণে গোটা আবাসনশিল্পের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে না। আবাসনশিল্পে কোনো অননুমোদিত কাজ যাতে না হয়, সেদিকে সতর্ক থাকতে তিনি মন্ত্রণালয় ও রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।গতকাল বুধবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে নগর উন্নয়ন কমিটির সভায় প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘আমরা যে সমাজে বাস করি, সে সমাজের মতামতের ওপর আমাদের প্রাধান্য দিতে হবে। জনগণের হিতকর কাজ করাই আমাদের প্রধান লক্ষ্য। কেউ ভয় দেখিয়ে এবং অন্যায়ভাবে কিছু করতে পারবে না।’ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, মান্নান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভার শুরুতে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি মোবাশ্বের হোসেন আবাসনশিল্পের উন্নয়ন ও এ খাতে স্বচ্ছতা আনতে সাহসী ভূমিকার জন্য প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান। তাঁর এ ধন্যবাদ প্রস্তাবকে সমর্থন করেন রিহ্যাবের সভাপতি প্রকৌশলী তানভিরুল হক।গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুব উর রহমান, রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নূরুল হক, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি এ এস এম ইসমাইল প্রমুখ।