দু-একজন কর্মকর্তার দায় পুরো র্যাব নিতে পারে না: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) দু-একজন কর্মকর্তার অপরাধের দায় পুরো বাহিনী নিতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ৷
গতকাল বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা শহরের একটি কমিউনিটি সেন্টারে সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে মাহবুব উল আলম হানিফ ওই মন্তব্য করেন৷ একই সঙ্গে র্যাব বিলুপ্তির যে দাবি বিএনপি তুলেছে তা প্রত্যাখ্যান করেন তিনি৷
আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা রাখার সক্ষমতা  র‌্যাব প্রমাণ করেছে দাবি করে হানিফ বলেন, মাথায় ব্যথা হলে মাথা কেটে ফেলতে হবে, তা হতে পারে না৷ তবে নারায়ণগঞ্জের ঘটনায় যাঁরাই জিড়ত থাকুন না কেন তাঁরা কোনোভাবেই রেহাই পাবেন না৷