দু-একজনের জন্য র্যাবের বিলুপ্তির প্রশ্ন অবান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. আসাদুজ্জামান খান বলেছেন, র‌্যাব বিলুপ্তির কোনো কারণ নেই। এলিট ফোর্স হিসেবে র্যাব সফল। দু-একজনের জন্য পুরো বাহিনী বিলুপ্তির প্রশ্ন অবান্তর।
গতকাল শনিবার দুপুরে নেত্রকোনার আটপাড়ায় থানা ভবন উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান এসব কথা বলেন৷ তিনি বলেন, হবিগঞ্জের গিহন জঙ্গলের বাংকার থেকে বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে র্যাব সফলতা দেখিয়েছে।