বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি দূতাবাসগুলোর পাসপোর্ট ও ভিসা ইস্যু করা থেকে গত এক বছরে ফি বাবদ ২৬৩ কোটি ৪২ লাখ ৬৯ হাজার ৫০৭ টাকা আয় হয়েছে। গত অর্থবছরে (২০০৮-০৯) ৪৫টি দেশের ৫৫টি দূতাবাসের মাধ্যমে এ অর্থ আয় হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংসদে পাঠানো এক তথ্যে জানানো হয়েছে।তথ্য অনুসারে এ সময় পাসপোর্ট ও ভিসা ফি বাবদ সৌদি আরব থেকে সবচেয়ে বেশি ৭২ কোটি ৮৬ লাখ ৭৩ হাজার ৩৮২ টাকা আয় হয়েছে।দ্বিতীয় সর্বাধিক ২৮ কোটি ছয় লাখ তিন হাজার ৮৭৮ টাকা আয় হয়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে। যুক্তরাজ্যের তিনটি মিশন থেকে এ সময়ে আয় হয়েছে ২৬ কোটি ৬৬ লাখ দুই হাজার ২৪৮ টাকা। এর মধ্যে লন্ডন থেকে আয় হয়েছে সর্বাধিক ২১ কোটি ৩৭ লাখ পাঁচ হাজার ১০৮ টাকা। কুয়েত থেকে আয় হয়েছে ১৭ কোটি ৬৪ লাখ ৪৫ হাজার টাকা।যুক্তরাষ্ট্রের তিনটি মিশন থেকে এ সময়ে আয় হয়েছে ১২ কোটি ৫০ লাখ টাকা। এর মধ্যে শুধু নিউইয়র্ক থেকেই এসেছে নয় কোটি ৯৭ লাখ ৪০ হাজার ৯১৭ কোটি টাকা।একই অর্থবছরে মালয়েশিয়া থেকে ১৬ কোটি ৫১ লাখ ৮১ হাজার, সিঙ্গাপুর থেকে ১০ কোটি ৯৯ লাখ ৯১ হাজার, ইতালি থেকে নয় কোটি ৪৭ লাখ ছয় হাজার ১০৯, কানাডা থেকে ছয় কোটি ১৩ লাখ ৩৮ হাজার ১৮১, ওমান থেকে পাঁচ কোটি এক লাখ ৭৩ হাজার, অস্ট্রেলিয়া থেকে চার কোটি ৫৫ লাখ ৪০ হাজার, চীন থেকে তিন কোটি ৯০ লাখ ৪৬ হাজার, কাতার থেকে চার কোটি ৫৮ লাখ ৯২ হাজার, দক্ষিণ আফ্রিকা থেকে তিন কোটি নয় লাখ ৪৭ হাজার, স্পেন থেকে দুই কোটি ৮৫ লাখ ৫৩ হাজার, বাহরাইন থেকে দুই কোটি ৬৭ লাখ ২৩ হাজার, বেলজিয়াম থেকে ৭৩ লাখ ২৬ হাজার, ভুটান থেকে ৫১ হাজার ৭১২, ব্রুনাই থেকে ৭৭ লাখ ৮৩ হাজার ২৩৩, মিসর থেকে ৭৯ লাখ পাঁচ হাজার, ফ্রান্স থেকে এক কোটি ৮৩ লাখ ২৭ হাজার, জার্মানি থেকে দুই কোটি ৬৩ লাখ ২৫ হাজার, ভারত থেকে এক কোটি ৬২ লাখ, ইন্দোনেশিয়া থেকে ৬৫ লাখ ৬২ হাজার, ইরান থেকে ১৬ লাখ ৬২ হাজার, ফিলিপাইন থেকে ৭০ লাখ পাঁচ হাজার, রাশিয়া থেকে ৫২ লাখ ৬৯ হাজার, শ্রীলঙ্কা থেকে এক কোটি ১২ লাখ ৯৭ হাজার, সুইডেন থেকে এক কোটি ২৯ লাখ ২১ হাজার, সুইজারল্যান্ড থেকে ৭৬ লাখ ৬৮ হাজার, থাইল্যান্ড থেকে দুই কোটি ১৫ লাখ ৪০ হাজার, জাপান থেকে এক কোটি ৪০ লাখ, জর্ডান থেকে দুই কোটি ৮২ লাখ ৪৯ হাজার, কেনিয়া থেকে ১৪ লাখ ৬১ হাজার, দক্ষিণ কোরিয়া থেকে দুই কোটি ৩২ লাখ ৪৩ হাজার, লিবিয়া থেকে ৯৩ লাখ ৮৭ হাজার, মালদ্বীপ থেকে এক কোটি ২৭ লাখ ৭৮ হাজার, মরক্কো থেকে নয় লাখ ৮৬ হাজার, মিয়ানমার থেকে ১৩ কোটি ৪৩ লাখ, নেপাল থেকে ৬৩ লাখ ১৭ হাজার, নেদারল্যান্ড থেকে ৬৯ লাখ ৮৭ হাজার, পাকিস্তান থেকে ৩৭ লাখ ৩০ হাজার, তুরস্ক থেকে ৫৪ লাখ ৫৮ হাজার, উজবেকিস্তান থেকে দুই লাখ পাঁচ হাজার এবং ভিয়েতনাম থেকে ১১ লাখ দুই হাজার টাকা আয় হয়েছে।