দূরত্ব কমবে ৪০ কিলোমিটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরবাসীর বহুল প্রত্যাশিত ধনাগোদা নদীর ওপর মতলব সেতুর নির্মাণকাজ আগামী সেপ্টেম্বর মাসে শুরু হবে। গতকাল শুক্রবার দুপুরে ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী প্রস্তাবিত এই সেতুর স্থান পরিদর্শন করেন। এ সময় মন্ত্রী বলেন, সেতুর নির্মাণকাজ আগামী সেপ্টেম্বরে শুরু হয়ে ২০১৬ সালের জুন মাসে শেষ হবে। এই সেতু নির্মিত হলে চাঁদপুর, লক্ষ্মীপুর, শরীয়তপুরসহ দক্ষিণাঞ্চলের লোকদের ঢাকায় যাতায়াত সহজ হবে। এ ছাড়া ঢাকা থেকে চাঁদপুরের দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার কমে যাবে এবং চাঁদপুর থেকে ঢাকা যেতে সময়ও দুই ঘণ্টা কম লাগবে। এর আগে চারদলীয় জোট সরকারের আমলে সেতুর ভিত্তিপ্রস্তর হলেও স্থান নির্ধারণের জটিলতার কারণে নির্মাণকাজ শুরু করা যায়নি।