দূরপাল্লার বাস ধর্মঘট শর্তসাপেক্ষে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে দূরপাল্লার বাস ধর্মঘট গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে শর্তসাপেক্ষে প্রত্যাহার করা হয়েছে৷
কুড়িগ্রাম মোটর মালিক গ্রুপের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান পনির উদ্দিন আহমেদ জানান, বিষয়টি সমাধানের লক্ষ্যে ঢাকা বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, শ্রমিক ইউনিয়ন এবং টাঙ্গাইল মালিক ও শ্রমিক সমিতি যৌথভাবে উদ্যোগ নিয়েছে। গতকাল বিকেলে বগুড়া মোটর মালিক সমিতি কার্যালয়ে দুই পক্ষকে নিয়ে সমঝোতা বৈঠক করে৷ বৈঠকে শর্তসাপেক্ষে সাময়িকভাবে ধর্মঘট প্রত্যাহার করা হয়৷ স্থায়ীভাবে এ সমস্যা সমাধানের জন্য ৩০ জুন আবার বৈঠক অনুষ্ঠিত হবে৷
বৃহস্পতিবার সিরাজগঞ্জ বাস মালিক কর্তৃপক্ষের কয়েকটি বাস ঢাকা থেকে কুড়িগ্রামে চলাচল শুরু করে। জোরপূর্বক এই চলাচল শুরু করায় কুড়িগ্রাম মাস মালিকেরা তাতে বাধা দেন। এরই জের ধরে কুড়িগ্রাম বাস মালিক গ্রুপ শুক্রবার সকালে জরুরি সভা করে কুড়িগ্রাম থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটগামী দূরপাল্লার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়।