দূরপাল্লার লঞ্চে ডেকের ভাড়া কমল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল ফিতর উপলক্ষে দূরপাল্লার লঞ্চে ডেকের ভাড়া ১৮ টাকা কমছে। আজ মঙ্গলবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানায়, ঈদ উপলক্ষে আগামী ৬ থেকে ১০ আগস্ট বিশেষ স্টিমার ও লঞ্চ চালু থাকবে। ১৩ থেকে ১৯ আগস্ট পর্যন্ত ঢাকায় ফেরার জন্যও বিশেষ ব্যবস্থা থাকবে। যাত্রী হয়রানি এড়াতে লঞ্চঘাটে অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও কোস্টগার্ড মোতায়েন থাকবে।
সংবাদ সম্মেলনে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান শামছুদ্দোহা খন্দকার, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মজিবুল হক, সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।