দূর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে গতকাল রোববার এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করে। দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে এই আয়োজন করা হয়।এ উপলক্ষে আলোচনা সভায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মোহামঞ্চদ আতহারের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কাওছার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দুদকের উপপরিচালক আবুল কালাম আজাদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল কাদির মাহমুদ, শিক্ষাবিদ সৈয়দ আবদুুর রহিম, আবদুল মুনিম, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, মুক্তিযোদ্ধা এস এম মুজিব, সাংবাদিক নজরুল ইসলাম, কলেজছাত্র শাহীন ইকবাল, সৈয়দা তাসনিম সাদিয়া, সুদিপ্তা দাশ, মুনতাসির সিপাত, আবু বক্কর সিদ্দিক প্রমুখ।অনুষ্ঠানে ‘দুর্নীতি উন্নয়নে প্রধান অন্তরায়, আমাদের করণীয়’ এই প্রতিপাদ্য বিষয়ের ওপর প্রতিযোগিতায় ক, খ ও গ বিভাগে মোট ১২ জনকে এবং ২১ জন শিক্ষার্থীকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়েছে। এর আগে প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।