দূষণ ও অস্থিরতা মুক্ত দেশ চাই
জীবনের প্রথম পরীক্ষা দিতে গিয়ে প্রথমে ভেবেছিলাম ভয় লাগবে। কিন্তু শিক্ষকেরা সাহস দিয়েছেন। পরীক্ষার হলের পরিবেশটাও ভালো ছিল। তাই ভয় পাইনি। গত বছরটা খুব ভালো কেটেছে। মা, বাবা, শিক্ষক ও বন্ধুবান্ধবের সঙ্গে আমার দারুণ কেটেছে। তবে হরতালের কারণে অনেক দিন স্কুলে যেতে পারিনি। ঝামেলা হয়েছে। এটা ভালো লাগেনি।
আমার পরীক্ষার প্রস্তুতি খুব ভালো ছিল, কিন্তু পরীক্ষার হলে গিয়ে যখন শুনলাম প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তখন মনটা খুব খারাপ হয়ে গেল। গত এক বছরে এর চেয়ে খারাপ লাগার কিছু ছিল না।
চারদিকে যেভাবে পরিবেশ দূষণ হচ্ছে, তা দেখে মন খারাপ হয়। তার চেয়েও বেশি মন খারাপ হয় দেশের রাজনৈতিক অস্থিরতা দেখে। আমার অবসরে ছবি আঁকতে ভালো লাগে। আর আমি বড় হয়ে একজন ভালো চিকিৎসক হতে চাই।
নাফিসা বিনতে আসিফ, রাজশাহী পিএন সরকারি বালিকা বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে|