দূষণ ও দখল থেকে তুরাগ রক্ষার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে দূষণ ও দখল থেকে তুরাগ নদ রক্ষার দাবিতে গতকাল শনিবার মানববন্ধন করেছে এলাকাবাসী। বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন সংগঠনের উদ্যোগে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।
তুরাগ নদের ৭১ কিলোমিটার এলাকার ১৫টি স্থানে এ মানববন্ধন হয়। এতে বিভিন্ন পেশার শত শত মানুষ অংশ নেয়। এ সময় বক্তারা বলেন, কিছু অসচেতন শিল্পপতির কারণে শিল্পকারখানার তরল বিষাক্ত বর্জ্য তুরাগে ফেলে ধ্বংস করা হচ্ছে এর পরিবেশ। এসব থেকে তুরাগ নদকে বাঁচাতে ওই কারখানার মালিক ও এলাকাবাসীকে সচেতন হতে হবে। তা ছাড়া এ নদ বাঁচাতে হলে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।