দূষণ থেকে নদ-বিল রক্ষায় কালিয়াকৈরে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকায় গতকাল সোমবার সকালে তুরাগ নদ ও মকস বিল বাঁচাও আন্দোলন কমিটির উদ্যোগে এলাকাবাসী ও স্কুলের ছাত্রছাত্রীরা মানববন্ধন ও আলোচনা সভা করেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সর্বত্র অপরিকল্পিতভাবে গড়ে ওঠা কলকারখানার অপরিশোধিত বর্জ্য প্রতিদিন তুরাগ নদ, মকস, আলোয়াসহ পাঁচটি বিলে ফেলা হচ্ছে। এ কারণে ওই নদ ও বিলগুলোর মাছ মরে যাচ্ছে। জমি চাষাবাদের অযোগ্য হয়ে পড়েছে। দূষণ থেকে নদ-বিল রক্ষায় বড়ইবাড়ি-সফিপুর সড়কের সিনাবহ বাজার এলাকায় গতকাল সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত মানববন্ধন করা হয়। মানববন্ধনে আশপাশের কয়েকটি গ্রামের লোকজন ও সিনাবহ উচ্চবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ নেয়। বেলা ১১টায় সিনাবহ উচ্চবিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনাবহ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মোশাররফ হোসেন সিকদার। বক্তব্য দেন শামীম আহাম্মেদ, আবদুল করীম, সাংবাদিক সরকার আবদুল আলীম, মজিরন বেগম, হোসেন মাহমুদ, আবুল বাশার, মোয়াজ্জেম হোসেন প্রমুখ।