প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দূষণ ও দখলের কবল থেকে নদী-জলাশয় রক্ষার দাবিতে গতকাল রোববার মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদীর ওপর মানববন্ধন হয়েছে। সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।গত ২২ মার্চ ছিল বিশ্ব পানি দিবস। দিবসটি উপলক্ষে গতকাল সকাল ১০টায় মুন্সিগঞ্জ সদর উপজেলার লঞ্চঘাটের কাছে ধলেশ্বরী নদীতে চারটি নৌযানে করে ওই মানববন্ধন করা হয়।মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, মুন্সিগঞ্জ সনাকের সভাপতি খালেদা খানম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ কাদের প্রমুখ।