দূষণকারী ইটভাটার বিরুদ্ধে অভিযান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট বিভাগ গতকাল বৃহস্পতিবার থেকে চট্টগ্রামে পরিবেশ দূষণকারী ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু করেছে। প্রথম দিনে হাটহাজারী উপজেলার চারিয়া এলাকার চারটি ইটভাটায় অভিযান চালানো হয়। এর মধ্যে তিনটি ইটভাটাকে পরিবেশ দূষণকারী চিহ্নিত করে মোট ১১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী প্রথম আলোকে বলেন, ১২০ ফুট উচ্চতার চিমনি দেওয়ার কথা থাকলেও জরিমানা করা ইটভাটাগুলোতে তা ছিল না।