দূষণে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতলক্ষ্যা নদী দূষণের দায়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে অবস্থিত রপ্তানিমুখী ‘নিট কম্পোজিট লিমিটেড’ নামের একটি পোশাক কারখানাকে ৪০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরে শুনানি শেষে অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর প্রতিষ্ঠানটিকে গতকাল বুধবার ওই অর্থদণ্ড দেন।