দূষণের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দূষণের অভিযোগে হবিগঞ্জে তিতাস গ্যাস ফিল্ড এবং ঢাকা ও নারায়ণগঞ্জে দুটি কারখানাকে ১৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
গতকাল রোববার ঢাকায় পরিবেশ অধিদপ্তরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে শুনানি শেষে পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর এই জরিমানা করেন। অধিদপ্তরের সহকারী পরিচালক মুহমঞ্চদ হাফিজুর রহমান জানান, অধিদপ্তরের অনুমতি ছাড়া পাহাড় ও টিলা কর্তন ও ১০০টি কাঁঠালগাছ কেটে পরিবেশের ক্ষতিসাধণের অপরাধে হবিগঞ্জের বাহুবলে অবস্থিত তিতাস গ্যাস ফিল্ডকে ১০ লাখ টাকা, পরিবেশগত ছাড়পত্র ও ইটিপি ছাড়া কারখানা পরিচালনা করে দূষণের অভিযোগে ঢাকার সাভারের ভিশন ব্যাটারিকে তিন লাখ টাকা এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ইটভাটা পরিচালনা করার দায়ে নারায়ণগঞ্জের ফতুল্লার বিসমিল্লাহ ব্রিকসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।