দূষণের দায়ে কারখানাকে ১০ লাখ টাকা জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবেশদূষণের দায়ে চট্টগ্রামের সীতাকুণ্ডের কবির স্টিল রি-রোলিং মিল লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল রোববার অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মো. আলমগীরের নেতৃত্বে পরিচালিত অভিযানে এই জরিমানা করা হয়।
সূত্র জানায়, কবির স্টিল রি-রোলিং মিলস কারখানাটি সরেজমিন পরিদর্শন করে পরিবেশদূষণের প্রমাণ পেয়েছেন অধিদপ্তরের কর্মকর্তারা। এই কারণে প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয় বলে অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান। তিনি বলেন, জরিমানার পাশাপাশি দূষণ রোধে প্রতিষ্ঠানটিকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।