প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবেশদূষণের দায়ে গাজীপুরে পাঁচটি শিল্পকারখানাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল দুপুরে ওই সব কারখানার মালিকদের প্রতিনিধিকে পরিবেশ অধিদপ্তরে তলব করে এ জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) আনোয়ার হোসেন হাওলাদারের নেতৃত্বে গতকাল শুনানি হয়। শুনানি শেষে তরল বর্জ্য বিভিন্ন স্থানে নির্গমন করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করায় ডালাস ফ্যাশন লিমিটেডকে ১৫ লাখ ২০ হাজার, মাসকো ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১২ লাখ ২৮ হাজার, ক্রসলাইন নিট ফেব্রিকসকে ৬ লাখ ৯৬ হাজার, ইন্ডিগো ওয়াশিং লিমিটেডকে ৭৮ হাজার ও জেনট্রি ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে ৫৩৪ টাকা জরিমানা করা হয়।