দূষণের দায়ে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশদূষণের দায়ে গাজীপুর সদর উপজেলার চান্দনা চৌরাস্তা এলাকায় একটি ওয়াশিং কারখানাকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা গতকাল মঙ্গলবার ওই জরিমানা করেন।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, চান্দনা চৌরাস্তা এলাকায় ‘ফাইভ ওশান ওয়াশিং লিমিটেড’ নামের ওই কারখানা দীর্ঘদিন ধরে পরিবেশগত ছাড়পত্র নবায়ন করেনি। এ ছাড়া কারখানাটি তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) বন্ধ রেখে বর্জ্য পার্শ্ববর্তী খালে নির্গত করে আসছিল। গতকাল পরিবেশ অধিদপ্তরের ঢাকা কার্যালয়ে কারখানার কর্মকর্তাদের তলব করে ১২ লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।