দৃষ্টান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করত বখাটে দুই ভাই মোকলেস ও মোকারম। এ ঘটনায় ওই ছাত্রীর মা থানায় মামলা করেন। এর পর থেকে পালিয়ে বেড়াচ্ছিল দুই ভাই। গত শনিবার রাতে তারা বাড়িতে গেলে বাবা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবদুল কাদির তাদের ঘরে আটকে রেখে থানায় খবর দেন। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ প্রসঙ্গে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার প্রথম আলো বলেন, ‘এভাবে অভিভাবকেরা সচেতন হলে মেয়েদের উত্ত্যক্ত করত না বখাটেরা।’