দৃষ্টি ফিরে পেতে চায় রুমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় বছরের ফুটফুটে শিশু রুমানা ইসলামের একটি চোখ নষ্ট হয়ে গেছে। রাজধানীর বসুন্ধরা হলি ফ্যামেলি স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণীর ছাত্রী রুমানার অন্য চোখটিও নষ্ট হওয়ার পথে। দেশের চক্ষু বিশেষজ্ঞরা বাকি চোখটি বাঁচাতে তাকে দ্রুত দেশের বাইরে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। এতে খরচ হবে প্রায় তিন লাখ টাকা। এত অর্থ জোগাড় করা রুমানার পরিবারের পক্ষে সম্ভব নয়। তার বাবা মো. রফিকুল ইসলাম প্রাইভেটকারের চালক। মেয়েকে অনিশ্চিত ভবিষ্যতের হাত থেকে বাঁচাতে সমাজের বিত্তবান ও হূদয়বান মানুষের সহযোগিতা চেয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. রফিকুল ইসলাম, ব্যাংক হিসাব নং-১৪৭১০৩৩২৩৯৪, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড। বসুন্ধরা শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।