দৃষ্টিনন্দন দেয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬২ ফুট দীর্ঘ আর ছয় ফুট প্রস্থের দেয়াল। পুরোটাই অঙ্কন চিত্র। এর মধ্যে এক স্থানে বাংলাদেশে মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু জর্জ হ্যারিসনের পোর্ট্রেট। পথ চলতি মানুষের নজর কাড়ছে শুধু জর্জ হ্যারিসন নন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত আন্দোলন-সংগ্রামের নানা চিত্র। আছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের পোর্ট্রেটও। আজ মহান বিজয় দিবসকে সামনে রেখে শহীদ মিনার লাগোয়া দেয়ালে এ রকম অঙ্কন চিত্র দিয়ে সাজানো হয়েছে। দেয়ালটি সিলেট সরকারি মহিলা কলেজের সীমানাপ্রাচীর। দেয়াল ছিল পোস্টারসহ নানা রকম বিজ্ঞাপনচিত্রে ঠাসা। দৃষ্টিকটু দেয়ালকে দৃষ্টিনন্দন করে তুলেছে সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলের চিত্রশিল্পীরা। এতে আর্থিক সহায়তা করেছে সিলেটের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। নিজস্ব প্রতিবেদক, সিলেট