দৃষ্টিনন্দন ফটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় কোটি টাকা ব্যয়ে নীলফামারীর সৈয়দপুরের হাতীখানা কবরস্থানের দৃষ্টিনন্দন প্রধান ফটক ও সীমানাপ্রাচীর নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল রোববার এর উদ্বোধন ঘোষণা করেন। এ উপলক্ষে কবরস্থান এলাকায় হাতীখানা কবরস্থান কমিটির আয়োজনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কমিটির সভাপতি ইদ্রিস আলী সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি মেয়র ও কবরস্থান কমিটির উপদেষ্টা আমজাদ হোসেন সরকার এবং জেলা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তব্য দেন ব্যবসায়ী জোবায়ের আলম, আওরঙ্গজেব, নির্মাণ কমিটির আহ্বায়ক আলতাফ হোসেন, মো. ইয়াছিন আলী প্রমুখ।