দৃষ্টিনন্দন বোটানিক্যাল গার্ডেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুদৃশ্য গেট দিয়ে ঢুকতেই সবুজের আবহ চোখ জুড়িয়ে দেয় বৃক্ষপ্রেমীদের অথবা বাগানে ঘুরতে আসা দর্শনার্থীদের। বিলুপ্তপ্রায় উদ্ভিদ প্রজাতির সংরক্ষণের দিক থেকে বাংলাদেশের এক নম্বর এটি। দুষ্প্রাপ্য গাছগাছালির সংগ্রহ নিয়ে ২৫ একর জায়গাজুড়ে ময়মনসিংহ শহরের ব্রহ্মপুত্র নদের পাড়ে মনোরম পরিবেশে গড়ে উঠেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যায়ের বোটানিক্যাল গার্ডেনটি, যেখানে প্রায় ৬০০ প্রজাতির গাছের সঙ্গে রয়েছে লেক ও লেকের ওপর দৃষ্টিনন্দন ব্রিজ। নানা জাতের পাখি সারাক্ষণ উড়ে বেড়াচ্ছে বাগানময়। এখানে রয়েছে দেশি-বিদেশি নানা প্রজাতির গাছ। ফলের গাছ যেমন রয়েছে, তেমনি রয়েছে ঔষধি ও নানা প্রজাতির ফুলের গাছ। জলজ উদ্ভিদের সঙ্গে বাঁশ ও কাঠজাতীয় গাছও রয়েছে এ গার্ডেনে।

করোনার কারণে যদিও প্রবেশ নিষেধ জনসাধারণের। তবে করোনা আগে রবি থেকে বৃহস্পতিবার বেলা ২টা থেকে বিকেল ৫টা ও শুক্র-শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে এ গার্ডেন। প্রবেশমূল্য ১০ টাকা। গার্ডেনে ঘুরতে আর কোথাও কোনো ফি নেই। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ফি নেই।

১ / ১২
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যায়ের বোটানিক্যাল গার্ডেনের দৃষ্টিনন্দন গেট
২ / ১২
মহুয়াবাগানে প্রবেশ করলে সবুজ বৃক্ষরাজির সঙ্গে মন যেন একাকার হয়ে যায়
৩ / ১২
কৃত্রিম দ্বীপে যাওয়ার জন্য এর ওপর নির্মিত ব্রিজটি বিশেষ কারুকাজমণ্ডিত
৪ / ১২
কৃত্রিম দ্বীপ জোনে দুটি রাজহাঁস ও দুটি সারস দৃষ্টি আকর্ষণ করে বাগানে বেড়াতে আসা দর্শনার্থীদের
৫ / ১২
ঘটি বাঁশের ঘন ঘন ঘিট দৃষ্টিতে আসে সবার
৬ / ১২
সবুজ বৃক্ষরাজির ভেতর দিয়ে ইটের গাঁথুনি দেওয়া পাকা রাস্তা
৭ / ১২
কৃত্রিমভাবে উৎপাদন করা জলজ উদ্ভিদের মধ্যে পদ্মফুল
৮ / ১২
বাগানের পানি নিষ্কাশনের জন্য নির্মিত লেকের ওপর আছে ছোট্ট একটি ব্রিজ
৯ / ১২
ছোট ছোট সবুজ গাছের ফাঁক দিয়ে সরু রাস্তা ধরে হাঁটতে কার না ভালো লাগে
১০ / ১২
লাল ঝুমকোলতা ফুলের সৌন্দর্যে ভাবুক হৃদয়ের দর্শনার্থীদের মন যেন বাঁধা পড়ে বাগানের এক কোণে
১১ / ১২
সবুজ সমারোহের মধ্যে বাগানে ঢুকতেই চোখে পড়ে পাহারারত বাঘ–সিংহ মামাকে
১২ / ১২
শাপলা চত্বরের জলরাশির চারপাশে আছে ফুলে ফুলে সাজানো সাদৃশ্য গেট