দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকার কেপটাউনে শুরু হতে যাওয়া ব্লাইন্ড ক্রিকেটের বিশ্বকাপে অংশ নিতে যাওয়া চট্টগ্রামের দুই তরুণ মো. সোলায়মান বাদশা ও রিপন বড়ুয়াকে সংবর্ধনা জানানো হয়েছে। গতকাল শনিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
চট্টগ্রাম ডিজেবল স্পোর্টিং ক্লাব (সিডিএসসি) এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের সহসভাপতি ও চট্টগ্রাম ডিজেবল স্পোর্টিং ক্লাবের (সিডিএসসি) সভাপতি লায়ন দিদারুল আলম চৌধুরী।