দৃষ্টিপ্রতিবন্ধী তরুণী গণধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এক দৃষ্টিপ্রতিবন্ধী তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন। গত রোববার বিকেলে উপজেলার সিলঙ্গর এলাকা থেকে তাঁকে অপহরণ করা হয়। অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ শেষে দুর্বৃত্তরা তাঁকে অচেতন অবস্থায় স্থানীয় মুলফতগঞ্জ বাজারের কাছে সড়কের পাশে ফেলে যায়। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।নড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) মাহতাব উদ্দিন প্রথম আলোকে গতকাল বিকেলে জানান, গণধর্ষণের শিকার তরুণীর (২০) গোপনাঙ্গে গতকাল সোমবার ১২টার দিকে অস্ত্রোপচার করা হয়েছে।তরুণীর বরাত দিয়ে এসআই জানান, গতকাল পাঁচটার দিকে স্থানীয় সেলাই প্রশিক্ষণকেন্দ্র থেকে ওই তরুণী বাড়ি ফিরছিলেন। পথে সিলঙ্গর এলাকার চার দুর্বৃত্ত তাঁর মুখে কাপড় গুঁজে একটি অটোরিকশায় ওঠায়। পরে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে।স্থানীয় লোকজন জানায়, রাত ১০টার দিকে ওই তরুণীকে অচেতন অবস্থায় মুলফতগঞ্জ বাজারের কাছে রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়। তরুণীকে উদ্ধার করে রাত ১১টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ।ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে এসআই মাহবুব মুঠোফোনে প্রথম আলোকে জানান, ওই তরুণীর শরীরে তিন ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। গতকাল ১২টার দিকে অস্ত্রোপচার করা হয়েছে।নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ফকির মুঠোফোনে জানান, স্থানীয় একটি বেসরকারি সংস্থা ওই তরুণীর চিকিৎসা-সহায়তার জন্য পুলিশের মাধ্যমে পাঁচ হাজার টাকা দিয়েছে। তরুণীর বাবা নেই। মা বুদ্ধিপ্রতিবন্ধী।