মো. ফজলুল হক (৩০) একজন দৃষ্টিপ্রতিবন্ধী। তিনি ২০০১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ব-বিদ্যালয়ের ইসলামি শিক্ষা বিভাগ থেকে প্রথম শ্রেণীতে স্নাতক ও ২০০২ সালে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর পাস করেন। তিনি একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি করেন। তাঁর স্ত্রী ও সাত বছরের একটি ছেলে আছে। ২০০৫ সালে তাঁর ক্যানসার ধরা পড়ে। তিনি এত দিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. সারওয়ার আলমের অধীনে চিকিত্সাধীন ছিলেন। ইতিমধ্যে তাঁর দেহে তিনবার অস্ত্রোপচার ও কয়েক দফা থেরাপি দেওয়া হয়েছে। এই চিকিত্সায় তাঁর প্রায় পাঁচ লাখ টাকা খরচ হয়েছে। অবস্থার উন্নতি না হওয়ায় তিনি ভারতের মুম্বাইয়ে টাটা মেমোরিয়াল হাসপাতালে বিশেষজ্ঞ চিকিত্সকের শরণাপন্ন হন। তাঁর চিকিত্সার জন্য আরও প্রায় ১০ লাখ টাকা প্রয়োজন। তিনি হূদয়বান মানুষের কাছে অর্থসাহায্য চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. ফজলুল হক, সঞ্চয়ী হিসাব নম্বর ২১০৪৬৩৯১, সিটি ব্যাংক, সিরাজগঞ্জ শাখা, সিরাজগঞ্জ। বিজ্ঞপ্তি।