দৃষ্টিপ্রতিবন্ধীর বাঁশি ও টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুকের ওপর কাগজে লেখা, ‘আমি রাজকুমার (অন্ধ)। বাঁশি বাজিয়ে জীবিকা নির্বাহ করি। তাই আমাকে সাহায্য করুন’। লাঠিতে ভর করে সড়কের পাশে দাঁড়িয়ে বাঁশিতে সুর তোলেন। সুরের মূর্ছনায় লোকজনের নজর কাড়েন দৃষ্টিপ্রতিবন্ধী রাজকুমার।কিন্তু গত মঙ্গলবার ছিনতাইয়ের শিকার হন তিনি। ছিনতাইকারীরা ছিনিয়ে নেয় বাঁশি ও টাকা। গতকাল বুধবার শহরের কাচারীবাজারে বাঁশিতে সুর তুলে গান গাওয়ার এক ফাঁকে এ কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন ৪৮ বছর বয়সের রাজকুমার। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যার পর শহরের এক জায়গায় (স্থানের নাম বলতে পারেননি) ক্লান্তি এলে একটু বিশ্রাম নিতে ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর দেখেন, হাতের বাঁশি ও জামার পকেটে রাখা ১৫০ টাকা নেই। তাই আর ভাত খাওয়া হয়নি। রাজকুমারের বাড়ি রংপুর শহরের রামপুরা এলাকার ডাক্তারপাড়ায়।