দেউন্দি চা-বাগানে শ্রমিক ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা-বাগানের শ্রমিকেরা গতকাল মঙ্গলবার ধর্মঘট পালন করেছেন। উন্নত চিকিৎসা ও বিভিন্ন ভাতা বৃদ্ধির দাবিতে তাঁরা এ ধর্মঘট করেন।
দেউন্দি চা-বাগান ব্রিটেনের দেউন্দি টি এস্টেট কোম্পানির অধীনে। এ বাগানে ১ হাজার ৩৯৪ জন শ্রমিক আছেন। তাঁরা গতকাল বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করেন।
এ সময় এক সমাবেশে শ্রমিকেরা বলেন, তাঁরা দিন-রাত পরিশ্রম করলেও বাগান কর্তৃপক্ষ তাঁদের কাজের মূল্যায়ন করে না। একজন শ্রমিক অসুস্থ হলে তাঁকে উন্নত চিকিৎসা দেওয়া হয় না। শ্রমিকেরা বাগানের বাইরে বেসরকারিভাবে চিকিৎসার দাবি জানান। পাশাপাশি তাঁরা বাগানের ব্যবস্থাপক রিয়াজ উদ্দিনের পদত্যাগ দাবি করেন। চা-বাগান পঞ্চায়েত সভাপতি ভজেন্দ্র সাঁওতাল এ সমাবেশে সভাপতিত্ব করেন। বাগান ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন বলেন, হঠাৎ করেই শ্রমিকেরা ধর্মঘট শুরু করেছেন। তাঁদের এ ধর্মঘটে একদিনেই বাগানের প্রায় ২৫ হাজার কেজি গ্রিন টির (কাঁচা চা-পাতা) ক্ষতি হয়েছে।