দেওদীঘি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়ার দেওদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৫ মার্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম শিকদার। এতে প্রধান অতিথি ছিলেন রূপালী ব্যাংকের পরিচালক সাংবাদিক আবু সুফিয়ান।
বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ফরিদুল আলম, সহসভাপতি মোজাম্মেল হক চৌধুরী, দপ্তর সম্পাদক সাইদুর রহমান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি রিদোয়ানুল হক, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শামসুল আলম, দেওদীঘি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ হোসেন চৌধুরী।
সভায় প্রধান অতিথি বলেন, সরকার শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ করে যাচ্ছে। যুগোপযোগী কর্মকাণ্ড বাস্তবায়ন করে শিক্ষাব্যবস্থাকে করেছে আধুনিক। প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিজ্ঞপ্তি।