দেওয়া হলো বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা একাডেমি প্রাঙ্গণে গতকাল অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশিষ্ট অতিথিদের সঙ্গে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ী ১১ জন লেখক l ছবি: ফোকাস বাংলা
বাংলা একাডেমি প্রাঙ্গণে গতকাল অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশিষ্ট অতিথিদের সঙ্গে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ী ১১ জন লেখক l ছবি: ফোকাস বাংলা

আগেই ঘোষণা দেওয়া হেয়ছিল বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৫–এর। গতকাল গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার–২০১৫ প্রাপ্তরা হলেন কবিতায় আলতাফ হোসেন, কথাসাহিত্যে শাহীন আখতার, প্রবন্ধে আবুল মোমেন ও আতিউর রহমান, গবেষণায় মনিরুজ্জামান, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে তাজুল মোহাম্মদ, অনুবাদে আবদুস সেলিম, নাটকে মাসুম রেজা, স্মৃতিকথায় ফারুক চৌধুরী, বিজ্ঞানপ্রযুক্তি ও পরিবেশে শরীফ খান এবং শিশুসাহিত্যে সুজন বড়ুয়া।
গতকাল বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত লেখকদের হাতে এক লাখ টাকার চেক, ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন প্রধানমন্ত্রী।