দেওয়ানগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় খাসজমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর রশিদ (৫০) নামের এক ব্যক্তি নিহত এবং ১০ জন আহত হয়েছেন। উপজেলার পাররামরামপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।গ্রামবাসী সূত্রে জানা গেছে, পাররামরামপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের খাসজমি নিয়ে স্থানীয় আবদুল মালেক ও আবদুস সামাদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। আবদুস সামাদ বৃহস্পতিবার বিকেলে বিরোধপূর্ণ জমিতে মাটি কেটে সন্ধ্যায় বাড়িতে ফিরছিলেন। পথে প্রতিপক্ষ আবদুল মালেক লোকজনসহ দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর চড়াও হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে আব্দুর রশিদসহ অন্তত ১০ জন আহত হন। তাঁদের মধ্যে আব্দুর রশিদকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, এ ঘটনায় আবদুস সামাদ বাদী হয়ে রাতেই দেওয়ানগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে নাজমুল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।