দেওয়ানগঞ্জে স্কুলছাত্র খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নে অজ্ঞাত দুর্বৃত্তরা আবদুর রহিম নামের (৯) একটি শিশুকে খুন করেছে। ওই ইউনিয়নের চেংটিমারী হাজিপুর গ্রামে গত মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, চেংটিমারী হাজিপুর গ্রামের আবদুস সবুরের নয় বছরের ছেলে আবদুর রহিম মঙ্গলবার সন্ধ্যায় নিখোঁজ হয়। গতকাল বুধবার সকালে তাদের বাড়ি থেকে ২০০ গজ দূরে শিশুটির গলাকাটা লাশ পাওয়া যায়। আবদুর রহিম স্থানীয় চেংটিমারী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। সে এ বছর প্রথম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দিয়েছিল। খবর পেয়ে দেওয়ানগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহত শিশুর বাবা আবদুস সবুর অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে দেওয়ানগঞ্জ থানায় একটি মামলা করেছেন।