প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহাসড়কে নিষিদ্ধঘোষিত সিএনজিচালিত অটোরিকশা, বেবিট্যাক্সিসহ অযান্ত্রিক যানবাহন চলাচল করতে দেখলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভিটিকান্দি এলাকায় গতকাল রোববার এসব যান চলাচল করতে দেখে মন্ত্রী উপস্থিত পুলিশ সদস্যদের ভর্ৎসনাও করেন। দুপুর ১২টার দিকে ওবায়দুল কাদের কুমিল্লা যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় তিনি মহাসড়কে থামেন। তিনি এসব যানের চালকদের নিষিদ্ধ যান নিয়ে মহাসড়কে উঠতে নিষেধও করেন।