দেখাদেখি অসুস্থ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর দাখিল মাদ্রাসায় গতকাল সোমবার দুপুর ১২টার দিকে সপ্তম শ্রেণির এক ছাত্রী হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করে। কিছুক্ষণ পর তার হাত ও পা অবশ হয়ে যাচ্ছে বলে জানালে তাকে দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তা দেখে মাদ্রাসার আরও ছয় ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাদেরও একই হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অলোক কুমার দাস জানান, গ্যাসসহ বিভিন্ন কারণে বুকে যন্ত্রণা হতে পারে। স্নায়বিক দুর্বলতার কারণে কাছের একজনের অসুস্থতা দেখে আরও ছয়জন অসুস্থ হয়েছে। সবাইকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। দ্রুত তারা সেরে উঠবে।