দেড় বছর পর কবর থেকে তোলা হলো দেহাবশেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য দেড় বছর পর কবর থেকে উত্তোলন করা হয়েছে সুমি আক্তারের দেহাবশেষ। গতকাল সোমবার ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সত্তরকান্দা গ্রামে সুমি আক্তারের পারিবারিক কবরস্থান থেকে দেহাবশেষ তোলা হয়।
এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম সালাউদ্দিন আহম্মেদ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাত বছর আগে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি গ্রামের শহীদুল মোল্লার সঙ্গে সত্তরকান্দা গ্রামের সৌদিপ্রবাসী মোস্তফা কামালের মেয়ে সুমি আক্তারের বিয়ে হয়। ২০১৪ সালের ২০ আগস্ট সকালে সুমি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থায় মারা যান। তাঁর স্বামী দাবি করেছিলেন সুমি বিষ পান করেছেন।
সালথা থানার ওসি বেলায়েত হোসেন বলেন, সুমির বাবা মোস্তফা কামাল দেশে ফেরার পর গত বছরের ২৭ নভেম্বর বাদী হয়ে যৌতুকের জন্য সুমিকে হত্যা করা হয়েছে অভিযোগ এনে আদালতে হত্যা মামলা করেন।