দেড় বছরেও পাঁচ যুবকের সন্ধান মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেড় বছরের বেিশ সময় পেরিয়ে গেলেও ঢাকার সাভার উপজেলার আমিনবাজারের বরদেশী ও বেগুনবাড়ি গ্রামের নিখোঁজ পাঁচ যুবকের সন্ধান মেলেনি৷ রাজধানী-সংলগ্ন এই গ্রাম দুটির ওই যুবকেরা ২০১২ সালের ৫ থেকে ২৩ অক্টোবরের মধ্যে নিখোঁজ হন৷
এই দেড় বছরে ওই যুবকদের পরিবারের সদস্যদের কাছে কেউ মুক্তিপণও দাবি করেনি৷ তাই তাঁদের স্বজনদের সন্দেহ, ছয় ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনার জের ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন তাঁদের ধরে নিয়ে হত্যার পর লাশ গুম করে ফেলেছেন৷ নিখোঁজ ওই যুবকেরা হলেন বরদেশী গ্রামের আবদুস সাত্তার (২৫), সাইফুল ইসলাম (৩৩), সেলিম (৩২), মনির হোসেন (৩৩) এবং পাশের বেগুনবাড়ি গ্রামের সাইফুল ইসলাম (২৬)৷
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১২ সালের ১০ অক্টোবর সকালে ছেলে রাতুলকে নিয়ে বিদ্যালয়ে যাওয়ার পথে নিখোঁজ হন আবদুস সাত্তার৷ এর পাঁচ দিন আগে ৫ অক্টোবর বাসা থেকে বের হয়ে আর ফেরেননি সাইফুল ইসলাম৷ ২৩ অক্টোবর দুপুরে ঈদের কেনাকাটার জন্য ঢাকার উদ্দেশে রওনা দিয়ে নিরুদ্দেশ হন তিন বন্ধু—মো. সেলিম, মনির হোসেন ও সাইফুল ইসলাম৷
তাঁদের স্বজনেরা বলেন, ওই পাঁচজন নিখোঁজ হওয়ার ঘটনায় সাভার মডেল থানায় সাধারণ ডায়েির (জিডি) ও মামলা করতে গিয়ে ব্যর্থ হন তাঁরা৷ পরে রাজধানীর দারুস সালাম থানায় চারটি জিডি করা হয়৷ পাশাপাশি র৵াপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র৵াব) প্রধান কার্যালয়েও লিখিত অভিযোগ দেওয়া হয়৷ এর পরও র৵াব বা পুলিশ তাঁদের উদ্ধারে কোনো ব্যবস্থা নেয়নি৷
বরদেশী গ্রামে ২০১১ সালের ১৭ জুলাই শবে বরাতের রাতে ডাকাত সন্দেহে ঢাকা থেকে বেড়াতে যাওয়া ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা করেন গ্রামবাসী৷ ওই ঘটনায় বরদেশী গ্রামের আবদুল মালেক নিহত ছাত্রদের বিরুদ্ধে সাভার থানায় একটি ডাকাতির মামলা করেন৷ পরে মালেককে পুলিশ গ্রেপ্তার করে৷ তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দেন৷ তাঁর দেওয়া জবানবন্দিতে বরদেশী গ্রামের নিখোঁজ সাত্তার, সেলিম, মনির ও সাইফুলের নাম আসে৷ তবে বেগুনবাড়ির সাইফুল ইসলামের নাম ছিল না৷
নিখোঁজ সাত্তারের েছলে রাতুল বলে, ‘টেম্পোতে ওঠার জন্য নানাবাড়ি থেকে হেঁটে গাবতলী যাচ্ছিলাম৷ পথে মাইক্রোবাস থেকে নেমে তিনজন লোক জোর করে আমার আব্বুকে ধরে নিয়ে যায়৷ মাইক্রোবাসে ওঠার পর বাবা আমাকে বলেছে বাসায় চলে যেতে৷ আমি নানার বাসায় চলে যাই৷’
নিখোঁজ মনির হোসেনের মা হালিমা বেগম বলেন, ‘আমার বড় ছেলে মিনরকে খুঁজতে গিয়ে ওই বছর (২০১২) ১৮ নভেম্বর র্যাবের হাতে আটক হয় ছোট ছেলে মির হোসেন৷ পাঁচ দিন র্যাবের হেফাজতে রেখে ছয় ছাত্র খুনের ঘটনায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়৷ মাস তিনেক আগে সে জামিনে ছাড়া পায়৷’
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, ঘটনাস্থল সাভার মডেল থানা এলাকায় না হওয়ায় এই থানার পক্ষে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি৷ দারুস সালাম থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘আমি এখানে যোগদানের আগের ঘটনা৷ এসব ব্যাপারে আমার কিছু জানা নেই৷’