দেড় বছরেও শেষ হলো না অভিযোগ গঠনের শুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেসটিনির অর্থ পাচার মামলার অভিযোগ গঠনের শুনানি দেড় বছরেও শেষ হয়নি। সময় প্রার্থনা আর নানা রকম আবেদনের ফেরে পড়ে এগোচ্ছে না কার্যক্রম। এরই মধ্যে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হয়ে গেছে ২৬ কার্যদিবস।
গতকাল মঙ্গলবার অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়ার কথা থাকলেও আসামিপক্ষ আবার শুনানির জন্য সময় আবেদন করে। আদালত ২৯ মার্চ ফের শুনানির দিন ধার্য করেন।
এ মামলার অভিযোগ গঠনের শুনানি শুরু হয় ২০১৪ সালের ২৭ নভেম্বর। এরপর শুনানির জন্য ২৫টি তারিখ নির্ধারণ করেছেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত।