দেড় বছরের শিশুকে হত্যা বাবা পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলার কালিপুর গ্রামে রাব্বি নামের দেড় বছরের এক শিশুকে তার বাবা হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাতের ওই ঘটনার পর থেকে অভিযুক্ত বাবা বনি আমিন পলাতক রয়েছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বনি আমিন ও তারা রুনু বেগম রোববার রাতে নিজেদের ঘরে ঘুমিয়ে ছিলেন। শব্দ শুনে ঘুম থেকে জেগে ওঠে রুনু বেগম দেখতে পান, তাঁর স্বামী মসলা বাটা নোড়া দিয়ে রাব্বির মাথায় আঘাত করছেন। তিনি সন্তানকে বাঁচাতে গেলে স্বামী তাঁকেও আঘাত করেন। ঘটনাস্থলেই রাব্বি মারা যায়। এরপর বানি আমিন বাড়ি থেকে বেরিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল আমিন প্রথম আলোকে জানান, ময়নাতদন্তের জন্য লাশ বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।