দেড় লাখ ইয়াবা বড়ি জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাফ নদীতে গতকাল বুধবার অভিযান চালিয়ে এক লাখ ৫০ হাজার ইয়াবা বড়িসহ একটি নৌকা জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানায়, দুপুরে নাফ নদী অতিক্রম করে মিয়ানমার থেকে টেকনাফে ইয়াবার একটি বড় চালান আসবে—এমন খবরের ভিত্তিতে বিজিবির সদস্যরা দুটি স্পিডবোট নিয়ে কায়ুকখালী খালে অবস্থান নেন। অভিযানে নেতৃত্ব দেন টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (ভারপ্রাপ্ত) ক্যাপ্টেন এইচ কামরুল হাসান। বেলা একটার দিকে একটি নৌকা মিয়ানমারের জলসীমা অতিক্রম করে টেকনাফ প্রবেশের সময় বিজিবি সদস্যরা থামার সংকেত দিলে নৌকাটি পালাতে থাকে। এ সময় বিজিবি সদস্যরা পিছু নেন। একপর্যায়ে নাফ নদীর আড়াই নম্বর স্লুইচগেট এলাকার প্যারাবনে (টেকনাফের নাজিরপাড়ার বিপরীতে) নৌকাটি তুলে দিয়ে নৌকার আরোহীরা পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা নৌকাটি জব্দ করে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় দেড় লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য পাঁচ কোটি টাকা।
ক্যাপ্টেন এইচ কামরুল হাসান বলেন, টেকনাফ থেকে উদ্ধার হওয়া ইয়াবা চালানের মধ্যে এটি সবচেয়ে বড় চালান।