প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের শাহ আমানত সেতু এলাকায় একটি মাইক্রোবাস থেকে গতকাল সোমবার দেড় লাখ গলদা চিংড়ির পোনা আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাইক্রোবাস চালকসহ দুজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। তাঁরা হলেন চালক রাজীব পাল ও আরোহী সাবের আহমদ।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব।
মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন জানান, লেফটেন্যান্ট কমান্ডার দরুল হুদার নেতৃত্বে কোস্টগার্ড মাইক্রোবাস ভর্তি দেড় লাখ গলদা চিংড়ির পোনা আটক করে। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুজনকে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে পোনাগুলো কর্ণফুলী নদীতে অবমুক্ত করা হয়।