দেড় লাখ টাকার জালনোটসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে দেড় লাখ টাকার জালনোটসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো মাসুদ (২২) ও মোরশেদ (২৫)।
গত শনিবার রাতে নগরের হালিশহর আন্দিপুর এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। ঈদবাজার সামনে রেখে তারা টাকাগুলো ঢাকার আসলাম নামের এক ব্যক্তির কাছ থেকে নিয়েছিল।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ শাহজাহান কবির জানান, ঢাকার আসলাম নামে জালনোট চক্রের এক সদস্য নগরের অলঙ্কার মোড় এলাকায় জালনোটগুলো গ্রেপ্তার হওয়া মাসুদ ও মোরশেদকে দিয়ে যান। পরে তারা নগরের রেয়াজউদ্দিন বাজার, নিউমার্কেটসহ নগরের বিভিন্ন স্থানে চক্রের বাকি সদস্যদের মাধ্যমে বিক্রি করে থাকে। প্রতি হাজার টাকায় ৬০০ টাকা পায় তারা। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে হালিশহর আন্দিপুর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ৫০০ টাকা মূল্যের এক লাখ ৬৬ হাজার টাকার জালনোটসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। মাসুদ আগে কয়েকবার জালনোটসহ গ্রেপ্তার হয়েছিল পুলিশের হাতে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।